top of page
সহায়তা দিন

আমরা একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। ইসলামের সঠিক শিক্ষা বিস্তার ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এক নতুন আদর্শ ও শান্তিময় সমাজ গঠনই আমাদের মূল অভিপ্ৰায়।

সুন্নাহর আলোয় উম্মাহর খিদমতে নিবেদিত
একটি আস্থার নির্ভরযোগ্য নাম

হাদিউস সুন্নাহ
ফাউন্ডেশন

আমাদের রূপকল্প

তৃণমূল পর্যায়ে আধুনিক প্রাতিষ্ঠানিক সুযোগ ও সহজ শিক্ষা প্রথা নিশ্চিত করে ইসলামের অমীয় সুধা এবং প্রয়োজনীয় সমাজসেবা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের প্রধান বিশেষ লক্ষ্য।

mission-and-vision-center-divider.jpg

ভবিষ্যৎ লক্ষ্যসমূহ

কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞানে উদ্ভাসিত এক সুশিক্ষিত ও স্বাবলম্বী সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ নৈতিক মূল্যবোধের সাথে মানবতার সেবায় নিঃস্বার্থভাবে নিজের জীবনকে আত্মনিয়োগ করতে পারেন।

পরিকল্পনা ও লক্ষ্য

mainworkplan-icon-6.jpg

শরীয়াহ ভিত্তিক হাসপাতাল

একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার প্রয়াস যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ইসলামী জীবন বিধান পুরোপুরি পালন করা হবে।

mainworkplan-icon-4.jpg

ত্রাণ ও মানবিক সহায়তা

দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা, ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং অসহায় এতিম ও বিধবাদের জীবনমান উন্নয়নে তাদের সাবলম্বী করে তোলার জন্য টেকসই ও ফলপ্রসূ নানা উদ্যোগ গ্রহণ করা।

mainworkplan-icon-4.jpg

জনকল্যাণমূলক কাজ

পথিকদের আশ্রয়স্থল ও ইবাদতখানা গড়ে তোলা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা।

mainworkplan-icon-3.jpg

স্থায়ী অর্থনৈতিক উন্নয়ন ও সাবলম্বিতা

সেবাধর্মী ও শিক্ষা প্রকল্পগুলোর আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সম্পূর্ণ শরীয়াহ ভিত্তিক ও স্থিতিশীল ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী আয়ের উৎস তৈরি করা।

mainworkplan-icon-2.jpg

প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ

সারাদেশ জুড়ে আধুনিক দ্বীনি বিদ্যালয়, হিফজখানা ও উচ্চতর গবেষণাকেন্দ্র গড়ে তোলা যেখানে ইসলামি ও সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়া হবে।

mainworkplan-icon-1.jpg

বিশুদ্ধ দীনি শিক্ষা দান

সাধারণ মানুষের কাছে দ্বীনের অত্যাবশ্যকীয় মৌলিক জ্ঞান ছড়িয়ে দেয়া এবং সহজিয়া পাঠ্যপুস্তক ও আধুনিক ডিজিটাল কনটেন্টের মাধ্যমে উন্নত ইসলামী শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো।

প্রধান কর্মপরিকল্পনা

ফেসবুকে আমাদের প্রামাণ্যচিত্র

ইউটিউবে আমাদের প্রামাণ্যচিত্র

bottom of page